Web Analytics

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনজুড়ে ইসরাইলের আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততার কঠোর সমালোচনা করেছেন। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি প্রশ্ন করেন, কিছু দেশ আর কতদিন নীরব থাকবে অথবা ফিলিস্তিনি নিরপরাধ মানুষের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইসরাইলকে মারণাস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে।

আব্বাস বলেন, গাজা উপত্যকা ও পশ্চিম তীরে নজিরবিহীন মানবিক বিপর্যয় এবং চরম ক্ষয়ক্ষতি বিশ্ব প্রত্যক্ষ করেছে। তিনি প্রশ্ন তোলেন, ফিলিস্তিনিদের সুরক্ষা দেওয়া, পূর্বপুরুষের ভূমিতে তাদের স্থায়ী উপস্থিতি বজায় রাখা, ইসরাইলের অবৈধ দখলদারিত্বের অবসান এবং আন্তর্জাতিক বৈধতার ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় আর কিসের অপেক্ষা করছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক নীতিমালার ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়িত হলে এ অঞ্চলে সবার জন্য টেকসই শান্তি আসতে পারে। তবে তার ভাষ্য অনুযায়ী, ইসরাইলি উগ্রপন্থা নিরাপত্তাহীনতা ও হুমকি বাড়াচ্ছে। তিনি অভিযোগ করেন, ইসরাইলের চরমপন্থী শক্তি তথাকথিত ‘গ্রেটার ইসরাইল’ প্রতিষ্ঠার পরিকল্পনায় লিপ্ত, যার লক্ষ্য ঔপনিবেশিক প্রকল্প সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের সামগ্রিক অস্তিত্ব মুছে ফেলা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।