Web Analytics

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুভাস গ্রামের একটি নির্মাণাধীন চার্চে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে একদল ব্যক্তি হামলা চালায়। স্থানীয় খ্রিস্টানদের অভিযোগ, হামলাকারীরা চার্চের ক্রস, দরজা ও পিলার ভেঙে ফেলে এবং খ্রিস্টান পরিবারগুলোকে নানা হুমকি দেয়। ঘটনাটি ঘটে ৫ জুলাই দুপুরে, যা ১৩ জুলাই বিবিসি বাংলার এক প্রতিবেদনে প্রকাশিত হয়।

স্থানীয়রা জানান, হামলাকারীরা খ্রিস্টান পরিবারের নাম ও ফোন নম্বরের তালিকা দাবি করে এবং পানি, বিদ্যুৎসহ অন্যান্য সেবা বন্ধের হুমকি দেয়। তারা নিজেদের হিন্দু জাগরণ মঞ্চের কর্মী হিসেবে পরিচয় দেয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক তাপস বারিক বলেন, তার দলের কেউ সেখানে গিয়েছিল কি না তিনি জানেন না, তবে ধর্মান্তরিত হওয়ার বিষয়ে তাদের আপত্তি রয়েছে।

পুলিশ জানিয়েছে, সম্পত্তি নষ্ট, অনধিকার প্রবেশ ও হুমকির অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। বঙ্গীয় খ্রিষ্টীয় পরিষেবা জানিয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় খ্রিস্টানদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, যা সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।