সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৮৯টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ২৩ হাজার ২৭৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর; সংস্থাটির ৫৫টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইন্সের ২২টি, রিয়াদ এয়ারওয়েজের ২৫টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে।
ট্রানজিট ফ্লাইটে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি এবং কাতার এয়ারওয়েজের ৯টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাই দুবাই ও এয়ার ইন্ডিয়ার আটটি করে, সালাম এয়ারের সাতটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়। ফ্লাইট ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট সূত্র বলছে, সৌদি বিমানবন্দরগুলোর পরিচালনাগত বিধিনিষেধে সূচি ও চলাচল ব্যাহত হয়েছে, ফলে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।