Web Analytics

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল ২০২৬) ভোর পৌনে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে প্রথম জানাজা এবং বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোডের কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৮১–৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন মিলন। এর আগে তিনি ভাসানী-ন্যাপ সমর্থিত জাতীয় ছাত্রদলে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য হন এবং তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভায় তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের ওয়ান-ইলেভেনের পর তিনি ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দলে যোগ দেন এবং পরে আবার জাতীয় পার্টিতে ফেরেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিকল্পধারায় যোগ দিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে কুলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।