তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত ত্রিপক্ষীয় জোটে তুরস্কের অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হলো। চলতি মাসের শুরুতে তুরস্কের পার্লামেন্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ অনুমোদন করেছিল, ফলে এরদোয়ানের স্বাক্ষর ছিল মূলত আনুষ্ঠানিক পদক্ষেপ।
চুক্তিটি সৌদি আরবকে তুরস্কের সামরিক সহায়তা বাড়ানোর পথ সুগম করেছে। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে রয়েছে রিয়াদ। চুক্তির শর্ত অনুযায়ী, জোটের যেকোনো একটি দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
তবে আপাতত সৌদি আরব বা ইয়েমেনে সরাসরি সেনা মোতায়েনের পরিকল্পনা নেই তুরস্কের। এ ধরনের পদক্ষেপ নিতে হলে তুরস্কের পার্লামেন্টের নতুন করে অনুমোদন প্রয়োজন হবে। চুক্তির আওতায় আঙ্কারা সৌদি আরবকে অন্যান্য সামরিক ও প্রতিরক্ষা সহায়তা বাড়ানোর সুযোগ পাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।