Web Analytics

জাতীয় সংসদে মঙ্গলবার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। বিরোধী দলের সদস্যদের জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি অনুমোদিত হয়।

এ-সংক্রান্ত একটি অধ্যাদেশ গত ১৪ অক্টোবর জারি করা হয়েছিল এবং চলতি অধিবেশনের প্রথম বৈঠকে তা উপস্থাপন করা হয়। এখন বিল পাস হওয়ার মাধ্যমে অধ্যাদেশটি আইনে পরিণত হলো।

বিল অনুযায়ী, নিবন্ধিত, তালিকাভুক্ত, নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য প্রত্যেক ব্যক্তিকে নির্ধারিত পদ্ধতিতে প্রতিটি কর মেয়াদের জন্য মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র দিতে হবে। বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে দাখিলপত্র জমার সময়সীমা প্রতি মাস বা করমেয়াদের বদলে তিন করমেয়াদ বা তিন মাস শেষে অনধিক ১৫ দিন করা হয়েছিল। মাঠপর্যায়ের কর্মকর্তা ও করদাতাদের লিখিত বক্তব্যে বলা হয়, ওই পরিবর্তনে রাজস্ব আদায়ে নানা বাধা তৈরি হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।