Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জানান, জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয়ের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিন স্তরে নির্ধারণ করা হতে পারে এবং তা আসন্ন ঈদে কার্যকর করা হবে। ঢাকার বাস টার্মিনালগুলোর পরিবেশ উন্নয়নে, বিশেষ করে টয়লেট ব্যবস্থাপনা উন্নত করতে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় আটটি নৈশ মার্কেট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলট কার্যক্রম ঢাকার বাইরে আরও কয়েকটি জেলায় সম্প্রসারিত হয়েছে এবং এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজারের বেশি মোটরসাইকেল নিবন্ধিত হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।