Web Analytics

গোপালগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে শেখ ব্রিকস, মোল্লা ব্রিকস ও গাজী ব্রিকসকে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল, প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিদর্শক মনিরুজ্জামান শেখ।

সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং স্কেভেটরের সাহায্যে কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। গোপালগঞ্জ জেলা পুলিশ, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস অভিযানে সহযোগিতা করে।

তিনি আরও জানান, জেলায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।