আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর দেশটিতে পাকিস্তানের চালানো বিমান হামলায় অন্তত ২২৮ আফগান সেনা নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হামলায় আফগানিস্তানের ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে এবং আরও ১৮টি চৌকি দখল করা হয়েছে।
অন্যদিকে আফগান তালেবান সরকার জানিয়েছে, পাকিস্তানের হামলায় তাদের আট সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে। আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার পেশোয়ার থেকে জানিয়েছেন, শুক্রবার দুপুরের পরও সীমান্তে তীব্র সংঘর্ষ চলছিল। পাকিস্তান একদিকে বিমান হামলা চালাচ্ছে, অপরদিকে আফগানিস্তানের ভেতর থেকেও পাল্টা হামলা হচ্ছে।
দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। পাকিস্তান পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে, যা সংঘাত আরও বাড়াতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।