ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের আল-তাওয়াম এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া একটি তাবুতে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
তাবুটি গাজা উপত্যকার অভ্যন্তরে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। দিনভর গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মাঠপর্যায়ে থাকা সংবাদকর্মীরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছেন, চলতি মাসে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন শিশু বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।