Web Analytics

যুক্তরাজ্যের কারাগারে ধারণক্ষমতার সংকট মোকাবিলায় নারীকে কারাগারে পাঠানোর হার কমানোকে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নতুন কারাকক্ষ তৈরি বা নারী কারাগারের অংশ পুরুষ বন্দিদের জন্য ব্যবহার স্থায়ী সমাধান নয়। অপরাধের মূল কারণ মোকাবিলা, কারাবাস এড়াতে সহায়তা এবং মুক্তির পর পুনর্বাসন নিশ্চিত করাই জরুরি।

ইংল্যান্ড ও ওয়েলসের ভিকটিমস কমিশনার ক্লেয়ার ওয়াক্সম্যান কারাগার সংকটের সঙ্গে আদালতের দীর্ঘসূত্রতার সম্পর্কের কথা বলেছেন। প্রায় প্রতি পাঁচজন বন্দির একজন বিচার শুরুর অপেক্ষায় আছেন। শুনানি দীর্ঘ হওয়ায় কেউ কেউ রিমান্ডে এত সময় থাকছেন যে সাজা ঘোষণার আগেই সম্ভাব্য সাজা কার্যত ভোগ হয়ে যাচ্ছে। এতে ভুক্তভোগী, সাধারণ মানুষের ন্যায়বিচার ও জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

হলওয়ে উইমেনস বিল্ডিং কালেকটিভের পলি ক্রিড আবাসন, পারিবারিক সহিংসতা, কর্মসংস্থান, শিশুযত্ন ও মানসিক সহায়তাসহ নারী কেন্দ্র গড়ার পক্ষে। ন্যাক্রোর প্রধান নির্বাহী এনভার সলোমন বলেন, মুক্তির পর নারীদের গৃহহীনতার ঝুঁকি বেশি। ন্যাক্রোর হিসাবে, ২০২৬ সালের প্রথম তিন মাসে কমিউনিটিতে তত্ত্বাবধানে থাকা প্রতি চারজন নারীর একজন আবার কারাগারে ফিরেছেন; পুরুষদের ক্ষেত্রে হার ছিল প্রতি পাঁচজনে একজন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।