Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, সমাজ থেকে মাদক সমস্যা নির্মূলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে “শিক্ষা ব্যবস্থা: কুমিল্লা কনসেপ্ট” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষা প্রাধান্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে মাদক সমস্যা দূর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকসহ সবাইকে মাদক সমস্যা দূর করতে একযোগে কাজ করতে হবে। তিনি শিক্ষকদের শিক্ষার্থীদের অভিভাবকতুল্য উল্লেখ করে বলেন, শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মনে করতে হবে। তাদের সেইভাবেই শিক্ষা দিতে হবে এবং নৈতিক মূল্যবোধের সঙ্গে গড়ে তুলতে হবে।

এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং বিভিন্ন এলাকার সংসদ সদস্যরাও স্বপ্রণোদিত হয়ে শিক্ষার উন্নয়নে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ‘কুমিল্লা কনসেপ্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।