Web Analytics

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভাঙার দায়ে সান্তোসের ফরোয়ার্ড নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালত এসটিজেডির শৃঙ্খলা কমিটি সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নিয়েছে। লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়িয়ে নিজের মুখ ঢেকে কথা বলেন নেইমার।

বর্ণবাদী মন্তব্যসহ যেকোনো আপত্তিকর কথা আড়াল করার প্রবণতা ঠেকাতে ফিফার শৃঙ্খলাবিধিতে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ বা ‘ভিনি জুনিয়র আইন’ চালু করা হয়েছে। এই নিয়মের আওতায় নেইমারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে বলা হয়, লাল কার্ডের পরও তিনি শান্ত না হয়ে নেস্তরের মুখোমুখি হতে বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে যান, যা মাঠের উত্তেজনা বাড়ায়।

সরাসরি লাল কার্ডের কারণে নেইমারের এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা ছিল। নতুন দুই ম্যাচের শাস্তি যোগ হওয়ায় তিনি সান্তোসের পরের তিন ম্যাচে খেলতে পারবেন না। নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির পরও তাকে এক রাউন্ড বাইরে থাকতে হবে। তবে সান্তোস কোচ কুকা আশা করছেন, লিগের শেষ তিন রাউন্ডে নেইমারকে আবার দলে পাওয়া যাবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।