Web Analytics

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত এবং জড়িতদের বিচার দাবি করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতি (রাওয়া)। শনিবার দুপুরে রাওয়ার নেতারা রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী ভবনে তাহসিফের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার খোঁজ নেন।

রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে তাদের কথা হয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ যাচাই করে ঘটনার অনুসন্ধান করছে। রাওয়া দ্রুত সত্য উদ্ঘাটন ও যথাযথ ব্যবস্থা প্রত্যাশা করছে। সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, সংগঠনটি ঘটনাটি পর্যবেক্ষণে রাখবে।

গত বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। শুক্রবার তার বাবা উত্তরখান থানায় অভিযোগ দিলে তা হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়। ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গে থাকা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নৌ-পুলিশ দীপের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে এবং তারাই মামলাটির তদন্ত করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।