Web Analytics

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য বরিশাল গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। রোববার বিকেলে বরিশাল নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাশে সোহেল চত্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে এক বিশাল শুভেচ্ছা র‍্যালিতে তিনি এ কথা বলেন। তিনি জানান, বরিশালবাসী ভোটের মাধ্যমে তারেক রহমানের প্রতি যে আস্থা ও সম্মান দেখিয়েছেন, বরিশালের উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে সেই সম্মানের প্রতিদান দেওয়া হবে।

র‍্যালিটি নগরীর লঞ্চঘাট, বেলস পার্ক ও শিল্পকলা একাডেমির সামনের সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

রহমাতুল্লাহ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি জনগণের পাশে থাকবে। তিনি বরিশালের জলাবদ্ধতা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।