Web Analytics

সৌদি প্রযুক্তি কোম্পানি ক্যাশইন সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারত্ব করে দেশটির পেট্রোলিয়ামজাত পণ্যের সরবরাহব্যবস্থাকে ডিজিটাল কাঠামোয় আনছে। সোমবার দামেস্কে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চুক্তিটি সই হয়। সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশিরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চুক্তির অধীনে একটি সমন্বিত জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হবে, যা জ্বালানি উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিতরণকে ফিলিং স্টেশন এবং আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত করবে। অংশীদারত্বের ভিত্তিতে ক্যাশইন প্ল্যাটফর্মটির প্রযুক্তিগত উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব পালন করবে। ‘ফিল্ড-টু-ব্যাংক’ পদ্ধতিতে বাস্তব জ্বালানি কার্যক্রমের সঙ্গে আর্থিক প্রবাহ যুক্ত হবে এবং পুরো সরবরাহব্যবস্থার তথ্য একই প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে।

উদ্যোগটির লক্ষ্য জ্বালানি খাতের দক্ষতা বাড়ানো, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা, তথ্য নজরদারি জোরদার করা এবং সরবরাহ ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি করা। প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর সমাধান ব্যবহারের সুযোগ থাকবে। এটি জুলাই ২০২৫ সালে স্বাক্ষরিত বৃহত্তর সৌদি-সিরিয়া জ্বালানি সহযোগিতা স্মারকের ধারাবাহিকতা হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।