Web Analytics

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্থানে ভারতীয় গণমাধ্যমে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, নিউজ১৮সহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, জামায়াত ও এর মিত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিলে ৭৭টি আসনে জয়লাভ করেছে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী জেলাগুলোতে জামায়াতের শক্তিশালী উপস্থিতি ভারতীয় বিশ্লেষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়, জামায়াত সীমান্তবর্তী লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর ও সাতক্ষীরায় অভাবনীয় ফল করেছে। ইস্টার্ন কমান্ডের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা ইন্ডিয়া টুডেকে বলেন, গ্রামীণ ও সীমান্ত এলাকায় সুপ্ত ভারতবিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে জামায়াত শক্তিশালী ফলাফল অর্জন করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো পরামর্শ দিয়েছে, বাংলাদেশে ক্ষমতাসীন বিএনপিকে আস্থায় রেখে জামায়াতের ওপর চাপ বাড়ানো উচিত। তারা আশা প্রকাশ করেছে, নতুন সরকার সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রাখবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।