Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম ঘোষণা দিয়েছেন যে, বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দেওয়া হবে না। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নৃশংস হামলা চালাচ্ছে এবং ক্যাম্পাসে ভিন্নমতের শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে।

তিনি নির্বাচিত প্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতাদের প্রতি আহ্বান জানান, যেন তারা দায়িত্বশীল আচরণ করেন এবং সংঘাতের রাজনীতি বন্ধ করে ভিন্নমতের সকলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করেন। প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে তিনি সতর্ক করেন, হামলা অব্যাহত থাকলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

সাদিক কায়েম আরও বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে কোনোভাবেই সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না এবং নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।