Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১১টার দিকে পশ্চিম তল্লা এলাকার জসীম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আনোয়ার (৪৮) মোবাইল চার্জ দেওয়ার কথা বলে শিশুটির কক্ষে প্রবেশ করে একা পেয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। রোববার স্থানীয়রা আনোয়ারকে আটক করে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে। পুলিশ জানায়, ভুক্তভোগী ও অভিযুক্তের পরিবার একই বাড়িতে পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

শিশুটির মা জানান, ঈদের ছুটিতে বেশিরভাগ ভাড়াটিয়া গ্রামের বাড়িতে চলে যাওয়ায় বাড়িটি প্রায় ফাঁকা ছিল। সেই সুযোগে আনোয়ার তার মেয়েকে ধর্ষণ করে। শিশুটির বাবা-মা গার্মেন্টে কাজ করায় তারা সকালে কর্মস্থলে চলে গিয়েছিলেন। রাতে বাসায় ফিরে মা মেয়ের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে। এর একদিন আগে একই এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।