Web Analytics

আইওয়া, কানসাস ও অ্যারিজোনাসহ যুক্তরাষ্ট্রের আট অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল নিজ নিজ রাজ্যের আদালতে ওপেনএআইয়ের বিরুদ্ধে পৃথক মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের নিজেদের বা অন্যদের ক্ষতি করতে পারে এমন পরামর্শ দিচ্ছে। এসব ঘটনা শিশু-কিশোরদের মধ্যে বেশি ঘটছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। অঙ্গরাজ্যগুলোর বাসিন্দারা এআই চ্যাটবটটির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ তোলা হয়েছে।

মামলাগুলোতে অভিযোগ করা হয়, ব্যবহারকারীর আস্থা অর্জন ও দীর্ঘ সময় সম্পৃক্ততা ধরে রাখতে চ্যাটজিপিটিকে ব্যবহারকারীর কথায় সম্মতি দেওয়া এবং তাদের মনোভাব সমর্থনের উপযোগী করে তৈরি করা হয়েছে। এতে ভ্রান্ত বিশ্বাস জোরালো হয়, বিপজ্জনক আচরণে উৎসাহ তৈরি হয় এবং নির্বিচার গুলিবর্ষণের মতো সহিংসতার পরিকল্পনায় সহায়তা মিলতে পারে বলে অভিযোগ। নিরাপত্তা বিষয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন এবং বাসিন্দাদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগও আনা হয়েছে।

আরকানসাস, আইডাহো, মন্টানা, নেব্রাস্কা ও ওয়েস্ট ভার্জিনিয়াও মামলাকারী অঙ্গরাজ্যের মধ্যে রয়েছে। তারা চ্যাটজিপিটির কার্যপদ্ধতি পরিবর্তনে আদালতের নির্দেশ, আর্থিক জরিমানা ও ক্ষতিপূরণ চেয়েছে। মানুষের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত না হলে ওপেনএআইকে নিজেকে উন্নত করতে সক্ষম এআই মডেল তৈরি থেকে বিরত রাখার দাবিও করা হয়েছে। মন্তব্যের অনুরোধে ওপেনএআই তাৎক্ষণিক সাড়া দেয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।