Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার তাঁর পাওয়া উচিত, তবে নোবেল কমিটি তাঁর মতো কাউকে পুরস্কার দেবে কি না তা নিয়ে তাঁর সংশয় আছে। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আগামী শুক্রবার নরওয়ের নোবেল কমিটি পুরস্কার ঘোষণা করলে তারা কী সিদ্ধান্ত নেবে, তা তিনি জানেন না।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প বারবার এই পুরস্কার তাঁর প্রাপ্য বলে দাবি করে আসছেন। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর আটটি সংঘাতে হস্তক্ষেপের কথা উল্লেখ করে তিনি এ দাবির পক্ষে যুক্তি দেন। কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা তাঁকে মনোনয়ন দিয়েছেন বলেও তিনি দাবি করেন, যদিও এসব মনোনয়নের সত্যতা যাচাইয়ের উপায় নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প যেসব সংঘাতের সমাধান করেছেন বলে দাবি করেন, সেগুলোর কয়েকটির পক্ষ তাঁর কূটনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং কিছু এলাকায় আবার সংঘাত শুরু হয়েছে। ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধও তিনি বন্ধ করতে পারেননি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর উত্তেজনা গভীর হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত ও দাম বৃদ্ধির কারণ হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।