Web Analytics

এশিয়ান গেমস নারী হকিতে টানা তৃতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী হকি দল। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে লাল-সবুজের প্রতিনিধিরা ৮-০ গোলে পরাজিত হয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দক্ষিণ কোরিয়া। প্রথম কোয়ার্টারেই তারা তিন গোল করে এগিয়ে যায় এবং দ্বিতীয় কোয়ার্টারে আরও তিন গোল যোগ করে বিরতির আগেই বড় ব্যবধান গড়ে তোলে। বিরতির পরও বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রাখে কোরিয়ান দলটি। তৃতীয় ও শেষ কোয়ার্টারে একটি করে গোল করে তারা ৮-০ ব্যবধানের জয় নিশ্চিত করে।

এশিয়ান গেমসের নারী হকিতে এটি বাংলাদেশের অভিষেক আসর। প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এই জয়ে টানা তিন ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে উঠেছে দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশ ২৫ সেপ্টেম্বর কাজাখস্তান এবং ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।