ইসরাইল, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রোববার দক্ষিণ তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই জোটকে ঘিরে অঞ্চলটির মুসলিম দেশগুলো উদ্বিগ্ন। খবরটি জানিয়েছে মিডল ইস্ট আই।
ফিদান উল্লেখ করেন, ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও গ্রিস এই ত্রিপক্ষীয় জোটে যোগ দিয়েছে। তিনি বলেন, এই জোটের উদ্যোগটি তুরস্কের বিরুদ্ধে নয়—এমন কোনো আশ্বাস আগে বা পরে কেউ দেয়নি। তিনি আরও জানান, গত বছর ইসরায়েলে অনুষ্ঠিত সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যও উদ্বেগ বাড়িয়েছে।
গত ডিসেম্বরে নেতানিয়াহু বলেন, যারা মনে করে তারা আবার সাম্রাজ্য বা ইসরায়েলের ভূমির ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে, তাদের সেই ধারণা ভুলে যেতে হবে—যা তুরস্ককে উদ্দেশ্য করে বলা হয়েছে বলে মনে করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।