স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঘোষণা করেছেন যে, স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে ১০ জন সশস্ত্র আনসার সদস্য নিয়োগ করা হবে। বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে হামের টিকার ছয় মাসের মজুত রয়েছে এবং আগামী ছয় মাস টিকা প্রদানে কোনো সমস্যা হবে না। তিনি জনগণকে টিকা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। চীনের সহযোগিতায় যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেন যে, জটিল অস্ত্রোপচার ও চিকিৎসা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।