Web Analytics

ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ-আজার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটিতে ৬২৩ শিশু নিহত হয়েছে। নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান বলে আলজাজিরা জানিয়েছে। নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের দুটি স্কুলের শিক্ষার্থীও রয়েছে।

বেহরুজ-আজার বলেন, হামলা থেকে বেঁচে যাওয়া বহু শিশু গুরুতর শারীরিক আঘাতের শিকার হয়েছে। তাদের কারও হাত-পা বিচ্ছিন্ন হয়েছে, কেউ হাড় ভাঙার আঘাত পেয়েছে এবং কেউ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক দগ্ধ হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে তিনি শিশুদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন। তিনি বলেন, এসব শিশুর শারীরিক আঘাত ও মানসিক ট্রমার বিষয়ে কথা বলার দায়িত্ব রয়েছে। আহত শিশুদের দুর্ভোগের বিষয়টি এখনো অনেকাংশে আড়ালে রয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।