Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। রোববার ভোরে সংঘটিত এই হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আলী শামখানি, আব্দুর রহিম মৌসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং আইআরজিসির প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হত্যাকাণ্ডকে মুসলিম বিশ্ব, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখিত বার্তায় বলেন, খামেনির মৃত্যু বর্তমান ইসলামী বিশ্বের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ইরনা জানায়, নিহত শামখানি সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার তদারকি করছিলেন।

মৌসাভি, নাসিরজাদেহ ও পাকপুরের মৃত্যু ইরানের সামরিক নেতৃত্বে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মৌসাভি ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন কর্মসূচির অন্যতম কারিগর ছিলেন, আর নাসিরজাদেহ ও পাকপুর প্রতিরক্ষা কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।