Web Analytics

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী। সোমবার ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালত তাকে জামিন দেন। এ ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।

আসামিপক্ষের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ২ হাজার টাকার মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। আলোচিত মামলাটিতে তিনি ৪ নম্বর আসামি। গত ৩০ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ, ডিবি।

গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। পরদিন, ২৭ সেপ্টেম্বর, নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ অক্টোবর দিন ধার্য রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।