Web Analytics

বাংলাদেশে এক বছরে নতুন করে ১ হাজার ৮৯১ জন এইচআইভি আক্রান্ত শনাক্ত হয়েছেন, যা আগের বছরের চেয়ে ৪৫৩ জন বেশি এবং ২০০০ সালের পর সর্বোচ্চ। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। একই সময়ে এইডস-সম্পর্কিত অসুস্থতায় ২৫৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরীক্ষার পরিধি বাড়ায় রোগী শনাক্তের সংখ্যাও বেড়েছে।

দেশের ৬৪ জেলার মধ্যে মাত্র ২৩ জেলায় এইচআইভি পরীক্ষা ও শনাক্তকরণ সেবা রয়েছে। বাকি ৪১ জেলায় পর্যাপ্ত পরীক্ষার সুযোগ না থাকায় প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যশোরে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, এরপর নাটোরে। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ এলাকাতেও আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত পর্যালোচনায় নতুন সংক্রমণ উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে বেশি কেন্দ্রীভূত হওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে পুরুষের সঙ্গে যৌনসম্পর্কে লিপ্ত পুরুষ, ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারী ব্যক্তি এবং হিজড়া জনগোষ্ঠী রয়েছে। মাঠপর্যায়ের জরিপ ও পরিদর্শন শেষে আগামী ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।