Web Analytics

ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রোববার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

রমজান ও ঈদুল ফিতরের প্রায় ৪০ দিনের ছুটির পর ২৯ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। তবে জ্বালানি সংকটের কারণে আংশিক অনলাইন ক্লাস চালুর প্রস্তাব এসেছে, যাতে জ্বালানির ওপর চাপ কমানো যায়। শিক্ষা মন্ত্রণালয় আজ থেকে আলাদা নির্দেশনা জারি করবে বলে জানানো হয়েছে, যাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। পাশাপাশি বিদ্যালয়গুলোর জন্য শুল্কমুক্ত ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও বাণিজ্যিকভাবে আনলে ২০ শতাংশ শুল্ক দিতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এর আগে সপ্তাহে ছয় দিন ক্লাসের প্রস্তাব ছিল, যার মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীর পাঠদান করার পরিকল্পনা বিবেচনায় ছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।