Web Analytics

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক সাজাপ্রাপ্ত নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় তিনজন মেট্রন ও চারজন নারী কারারক্ষীসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। বরখাস্তদের মধ্যে রয়েছেন মেট্রন লায়লা আঞ্জুমান সুমি, মেরিনা, রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা আক্তার।

কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কাজ করানোর সময় মেট্রনের অবহেলার সুযোগে ২১ বছর বয়সী কয়েদি রিম্পা প্রশাসনিক ভবনের পাশের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজে বিষয়টি নিশ্চিত হয়। রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুরা গ্রামের বাসিন্দা এবং ঢাকার ধানমন্ডি থানার একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত ছিলেন।

ঘটনার পর কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং পলাতক বন্দিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। পালানোর ঘটনাটি কীভাবে ঘটল তা তদন্ত করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।