Web Analytics

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন বলেছেন, গ্রাম পুলিশের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। তিনি জানান, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তারা দায়িত্ব আরও সুষ্ঠুভাবে পালন করতে পারবে এবং সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা। বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এবং কোর্স পরিচালক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির ও কোর্স কো-অর্ডিনেটর শাহিন আক্তার। প্রশিক্ষণে ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের সক্ষমতা ও সেবার মান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।