Web Analytics

বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে গৃহবধূ রিতা মজুমদারকে হত্যার অভিযোগে দুই দিনমজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন শাওন মিয়া (২০) ও আনোয়ার হোসেন (৩৫)। গত ২০ মে রাতে রিতাকে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ জানায়, জমি বিক্রির টাকার লোভে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

তদন্তে জানা যায়, আনোয়ার ও শাওন একসঙ্গে দিনমজুরের কাজ করতেন। ঘটনার প্রায় ১০ দিন আগে আনোয়ার জানতে পারেন, রিতার বাড়িতে জমি বিক্রির টাকা রয়েছে। এরপর তারা টাকা লুটের পরিকল্পনা করেন। ঘটনার রাতে তারা বাড়িতে লুকিয়ে থেকে রিতাকে আক্রমণ করে হত্যা করে।

পুলিশ জানায়, হত্যার পর ব্যবহৃত অস্ত্র দুটি কাছের বিল থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আসামিদের কাছ থেকে হত্যার সময় ব্যবহৃত পোশাক, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।