Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেন। বৈঠকে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও শিল্পায়নে জাপান সরকার এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ চান। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দেন। ছয়টি প্রধান বিভাগীয় শহর যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক এবং দেশব্যাপী উড়াল সড়ক নির্মাণেও জাপানের পরিকল্পনা, কারিগরি সহায়তা, বিনিয়োগ ও অর্থায়ন কামনা করেন তিনি।

বৈঠকে জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বা ৬.৩ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা হয় এবং দ্রুত জাপানি দল পাঠানোর বিষয়টি গুরুত্ব পায়। তারেক রহমান অগ্রাধিকার খাত চিহ্নিত ও বাস্তবায়ন ত্বরান্বিত করতে মন্ত্রীপর্যায়ের যৌথ কমিশন গঠনের প্রস্তাব দেন। রোহিঙ্গা সংকটে তিনি মিয়ানমারে সহিংসতা বন্ধ এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।