Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান র‍্যাবের স্থাপনা, জনবল ও লজিস্টিকস বহাল রেখে নতুন নামে বাহিনী গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছেন। জাতীয় সংসদে প্রস্তাবিত আইন নিয়ে আলোচনায় তিনি বলেন, শুধু নাম পরিবর্তন না করে বিষয়টি নতুনভাবে পর্যালোচনা করে বিলটি প্রত্যাহার করা প্রয়োজন।

তিনি বলেন, র‍্যাব প্রতিষ্ঠার পর বাহিনীটির সামগ্রিক অভিজ্ঞতা সুখকর ছিল না এবং এর নেতিবাচক ভূমিকা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছিল। নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংসদে উপস্থিত মীর আহমাদ বিন কাসেম র‍্যাবের নির্মমতার শিকার। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারজিয়া বেগমের স্বামী, একজন পরিচিত মানবিক চিকিৎসকও র‍্যাবের নির্যাতনের শিকার হয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছে। তিনি নতুন প্রস্তাব নিয়ে সিভিল সোসাইটি, জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কথা উল্লেখ করেন। চলতি অধিবেশনে বিলটি পাস না করা, স্থায়ী কমিটির নোট অব ডিসেন্ট বিবেচনা করা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পুনর্মূল্যায়নের আহ্বান জানান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।