নওগাঁ জেলার রাণীনগর ও মান্দা উপজেলায় বৃহস্পতিবার সকালে পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশে নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল জানান, সকালে ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে গেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।