Web Analytics

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যায় প্রকাশিত বুলেটিনে বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে কালবৈশাখী ঝড়ের মৌসুম চলছে। আগামী কয়েকদিন ক্ষণিকের বৃষ্টি ও ঝড়ো হাওয়া থাকতে পারে, তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই। সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। মাঝে মাঝে হালকা গরম ও ভ্যাপসা আবহাওয়া অনুভূত হলেও তীব্র গরমের আশঙ্কা নেই।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।