Web Analytics

দেশে বর্তমানে অনুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং স্টেশন রয়েছে ৫০ হাজার ৯৫১টি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে জামায়াতের সংসদ সদস্য আব্দুল বারী সরদারের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণকারী সংস্থা ও কোম্পানির অধীনে এসব স্টেশন পরিচালিত হচ্ছে।

মন্ত্রী বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ চুরি ও মিটার কারসাজি ঠেকাতে এবং গ্রাহকসেবার মান বাড়াতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে এএমআর ও প্রিপেইড মিটার স্থাপন, স্মার্ট প্রিপেইড মিটার চালু, নতুন বিতরণ লাইন নির্মাণ ও উন্নয়ন এবং নন-স্ট্যান্ডার্ড লাইনকে মানসম্মত করা রয়েছে। হুকিং বা অবৈধ সংযোগের মাধ্যমে চার্জিং স্টেশনে বিদ্যুৎ ব্যবহার ঠেকাতে বিতরণকারী সংস্থা ও কোম্পানির নিজস্ব জনবল নিয়মিত অভিযান চালাচ্ছে।

সংসদে অন্যান্য প্রশ্নের জবাবে মন্ত্রী এলপিজি সংরক্ষণ ও বোতলজাতকরণ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগের কথাও জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে জ্বালানি তেল বিক্রির কারণে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রায় ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা লোকসান হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।