প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বে থাকা তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। জেলা আহ্বায়ক আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এর আগে শুক্রবার দুপুরে নিয়োগ পরীক্ষা শুরুর আগে নাগেশ্বরী শহরের কাজি মার্কেটের পিছনের একটি বাসা থেকে মিনারুলসহ ছয়জনকে প্রশ্নপত্র ও ডিভাইসসহ আটক করে পুলিশ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।