Web Analytics

দলের সাংগঠনিক কাজে গতিশীলতা আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপকমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে এই উপকমিটির প্রধান করা হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলা মোটরে দলের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক পর্ষদ থেকে উপকমিটিতে দুইজন উপ-প্রধান থাকবেন। পাশাপাশি প্রতিটি বিভাগে একজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং একজন সহ-সাংগঠনিক সম্পাদক থাকবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।