Web Analytics

ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) অভিযোগ করেছে যে ইসরাইল পরিকল্পিতভাবে গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ সীমিত করে একটি ‘মনুষ্যসৃষ্ট অপুষ্টি সংকট’ তৈরি করেছে। সংস্থাটি জানিয়েছে, এই সংকটের ফলে বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও দুগ্ধদানকারী মায়েরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমএসএফ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত এই সংস্থাটি গত বছর জাতিসংঘের ত্রাণ বিতরণ ব্যবস্থার বিকল্প হিসেবে গঠিত হয়েছিল। এমএসএফের দাবি, এই পরিবর্তনের ফলে ত্রাণ বিতরণে বড় ধরনের ক্ষতি হয়েছে।

২০২৪ সালের শেষভাগ থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত গাজার চারটি স্বাস্থ্যকেন্দ্রে পরিচালিত বিশ্লেষণে এমএসএফ জানায়, অপুষ্টির শিকার মায়েদের নবজাতকদের মৃত্যুহার, অপরিণত জন্ম এবং গর্ভপাতের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। সংস্থার প্রতিনিধি মার্স রোকাসপানা বলেন, এই সংকট সম্পূর্ণভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।