Web Analytics

বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনকে ঘিরে অনিয়ম ও মনোনয়নপত্র বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী কাজী মুনিরুল হাসান এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, ৫ মার্চ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দু’বার প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে গিয়েও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি, যা উপস্থিত আইনজীবীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।

লিখিত বক্তব্যে কাজী মুনিরুল হাসান বলেন, ১৪৬ বছরের ঐতিহ্যবাহী বরিশাল জেলা আইনজীবী সমিতি একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে একদলীয় করার চেষ্টা চলছে, যা পেশাজীবী সংগঠনের জন্য দুঃখজনক। তিনি সাম্প্রতিক জাতীয় নির্বাচনের অবাধ ও গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে তুলনা টেনে বলেন, আইনজীবী সমিতির নির্বাচনেও সেই মান বজায় রাখা উচিত।

নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দ্রুত পুনঃতফসিল ঘোষণার আহ্বান জানান তিনি। এ সময় আওয়ামীপন্থি কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।