Web Analytics

আদিবাসীদের অধিকার, মর্যাদা ও টেকসই উন্নয়নকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলার ভুটিয়া উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, আচিক মিচিক সোসাইটি, জলছত্র হরিসভা উন্নয়ন প্রকল্প, নাগরিক উদ্যোগ, বাগাছাস, কারিতাস, বেলাসহ অন্যান্য আদিবাসী সংগঠন এ আয়োজন করে।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য, ভূমির অধিকার এবং আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন মি. ইউজিন নকরেক এবং উদ্বোধন করেন মি. অজয় এ মৃ। আলোচনায় আদিবাসী গবেষক ও লেখক মি. থিওফিল নকরেক, অ্যাডভোকেট জনযেত্রা, অবসরপ্রাপ্ত জেলা জজ জগদিস চন্দ্র বর্মণসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন ও সমাজের সব স্তরের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন। তারা বৈষম্যহীন সমাজ গঠনে আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। আলোচনা শেষে আদিবাসী শিল্পীদের নৃত্য, গান ও অন্যান্য ঐতিহ্যবাহী পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।