Web Analytics

পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সিগন্যাল অবরোধ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে এসে তারা গণপূর্ত কমপ্লেক্সের সামনে গণপূর্ত অধিদপ্তরের কুশপুত্তলিকাও দাহ করেন। শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠ হিসেবে পরিচিত স্থানটি গবেষণা ও ব্যবহারিক শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীরা পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের সরকারি পরিকল্পনা বাতিল এবং পুরো মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অবরোধে গবেষণা, খাদ্য উৎপাদন, গাছপালা ও শহুরে পাখির আবাস রক্ষার কথা উল্লেখ করে নানা স্লোগান দেওয়া হয়। কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে ২৯ অক্টোবর ও ১ নভেম্বর একই স্থানে অবরোধ করা হয়। ২ নভেম্বর শিক্ষার্থীরা মাঠের অবশিষ্ট স্থাপনা সরিয়ে একাংশে ট্রাক্টর দিয়ে চাষ দেন। পরে পরীক্ষা বর্জন, বেলা ১১টার পর ক্লাসে না যাওয়ার ঘোষণা এবং অনির্দিষ্টকালের বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা আসে। এর পর বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।