Web Analytics

ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজির অন্যতম হোতা এবং ব্যাংক লুটকারী এস আলমের সহযোগী হিসেবে অভিযুক্ত পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার, ২৯ জুলাই দুপুরে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশের বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের পেছনে সাহাবুদ্দিন চুপ্পুর সহযোগিতা ছিল। তাদের দাবি, ব্যাংক খাত ধ্বংসে জড়িত ব্যক্তি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করতে হবে।

বিক্ষোভকারীরা সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার, ব্যাংক লুটের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। কর্মসূচির সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে ব্যাংক খাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন। পরে বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।