Web Analytics

মাত্রাতিরিক্ত কীটনাশক বা পেস্টিসাইড ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের উদ্যোগ নেবে সরকার। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডির ষষ্ঠ সভায় এ কথা বলেন। তিনি জানান, অতিরিক্ত পেস্টিসাইড ব্যবহারে কৃষকদের মধ্যে ক্যানসারসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি ও শারীরিক জটিলতা বাড়ছে।

মন্ত্রী বলেন, প্রাকৃতিক বা জৈব সার সঠিকভাবে ব্যবহার করা গেলে মাটি, পরিবেশ, পানি ও মাছ নিরাপদ রাখা সম্ভব। মাটিতে ভারী ধাতুর উপস্থিতি বাড়ছে কি না, তা ভূগর্ভস্থ পানি, সার ও পেস্টিসাইড ব্যবহারের সঙ্গে সম্পর্কিত কি না—গবেষণার মাধ্যমে নির্ণয়ের আহ্বান জানান তিনি। অনেক এলাকায় মাটির পিএইচ ৪ দশমিক ৫ থেকে ৫-এর মধ্যে থাকাকে তিনি উদ্বেগজনক বলেন; ভালো ফসলের জন্য পিএইচ ৬ দশমিক ৫-এর ওপরে থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন।

কৃষি মন্ত্রণালয় মাটির পিএইচ উন্নয়নে কাজ করছে বলে জানান মন্ত্রী। সভার সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়মিত অনুসরণ ও নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন। কৃষক ও অন্য উপকারভোগীদের কাছে ফসলবিষয়ক সেবা ও পরামর্শ পৌঁছাতে ‘খামারি’ মোবাইল অ্যাপের ব্যাপক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। কো-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সরকারি গবেষণা প্রতিষ্ঠানের অবদানের প্রশংসা করে বেসরকারি উদ্ভাবন জাতীয় স্বার্থে ব্যবহারের কথা বলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।