Web Analytics

প্রায় তিন বছর নিখোঁজ থাকার পর কুড়িগ্রামের উলিপুর উপজেলার খাইরুল ইসলামের লাশ ভারতে থেকে দেশে ফেরত এসেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে লালমনিরহাটের বুড়িমারী-চেংড়াবান্দা ইমিগ্রেশন পয়েন্ট দিয়ে লাশ হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের পুলিশ, কাস্টমস, বিজিবি, বিএসএফ এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে খাইরুলের মামা ফুল মিয়া লাশ গ্রহণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে খাইরুল নিখোঁজ হন এবং পরে জানা যায় তিনি অবৈধভাবে ভারতে গিয়ে পোশাক শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কিছুদিন পর ভারতীয় পুলিশ তাকে জলপাইগুড়িতে গ্রেপ্তার করে। গত ১০ ফেব্রুয়ারি তার স্ত্রীর কাছে ফোন আসে যে খাইরুলের লাশ জলপাইগুড়ি জেল গেটে পড়ে আছে। এরপর পরিবার জেলা প্রশাসকের কাছে আবেদন করে এবং দুই দেশের আলোচনার মাধ্যমে ৩৮ দিন পর লাশ ফেরত আনা সম্ভব হয়।

রেডিও চিলমারীর সহায়তায় লাশ ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হয়। রাতে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।