Web Analytics

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, তিনি গোপনে ইরানে হাজার হাজার স্টারলিংক রিসিভার পাচারে সহায়তা করেছিলেন, যাতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ইন্টারনেট সংযোগ সচল থাকে। মঙ্গলবার জেরুজালেমে জিউইশ নিউজ সিন্ডিকেট (জেএনএস) আয়োজিত বার্ষিক নীতিনির্ধারণী সম্মেলনে তিনি এই দাবি করেন। বেনেটের ভাষ্য অনুযায়ী, ইসলামিক প্রজাতন্ত্র ইরান বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করে দেয়, তাই এই উদ্যোগের লক্ষ্য ছিল বিক্ষোভকারীদের যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসার পর এই কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়, ফলে পরবর্তী বিক্ষোভে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি।

গত বছরের শেষ দিকে শুরু হয়ে জানুয়ারিতে তীব্র আকার ধারণ করা ইরানের বিক্ষোভে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়। তবে বেনেটের স্টারলিংক রিসিভার পাচারের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।