Web Analytics

ভারতের রাজধানী দিল্লিতে সোমবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন পুলিশ লাঠিচার্জ করে ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেওয়া হাজারো সমর্থককে ছত্রভঙ্গ করে। জাতীয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে ভর্তি করার পর আন্দোলনটি নতুন গতি পায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয় এবং রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থসহ পাঁচটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সিজেপি তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানায়। এর আগে দিল্লি পুলিশ যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছিল।

গত মে মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুরু হওয়া ‘ককরোচ’ আন্দোলন দ্রুত অনলাইন থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং মোদি সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।