Web Analytics

খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আগামী রোববার, ১৪ জুন থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহীদুল ইসলাম জানান, প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকেও তাদের দাবি পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত গাড়ি চলাচল বন্ধ, অবৈধ কাউন্টার অপসারণ, দূরপাল্লার গাড়িতে মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ এবং আঞ্চলিক মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা। মালিক সমিতি জানায়, প্রশাসনের বারবার আশ্বাস সত্ত্বেও কোনো সমাধান না আসায় তারা যৌথভাবে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, প্রশাসন তিন দফা দাবির বিষয়ে অবগত এবং মহাসড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট এড়াতে আলোচনা চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।