Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনে বিরোধী দলকে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গ্যাস-বিদ্যুতের দাবিতে লংমার্চ বা অন্যান্য কর্মসূচি দেওয়া যেতে পারে, তবে সরবরাহ নিশ্চিত করতে কীভাবে, কোথা থেকে এবং কোন উপায়ে জ্বালানি পাওয়া যাবে, সে প্রস্তাবও দিতে হবে। তাঁর মতে, সংসদে কথা বলার যথেষ্ট সুযোগ রয়েছে। সরকার সমালোচনা ও সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচি গণতন্ত্রের অংশ হলেও সংকটকালে গঠনমূলক পরামর্শ জরুরি।

তিনি বর্তমান সংকটের জন্য বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও বিগত সরকারের ভুল পরিকল্পনাকে দায়ী করেন। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধার কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ঘাটতি এবং প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সাময়িক সমস্যা হচ্ছে বলে তিনি দাবি করেন। পরিকল্পিত অচলাবস্থা সৃষ্টি না করে সংকট কাটানোর পথ দেখানোর আহ্বান জানান তিনি। আলোচনা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।